শহর ভোটের খবর

ফল ঘোষণার আগেই পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে নাচছেন বিজেপি প্রার্থী সুদীপ, ভাইরাল ভিডিও

ভোট গণনার আগেই বিজয় উৎসব পুরুলিয়ায়। উড়লো গেরুয়া আবির। মাথায় পদ্মফুল নিয়ে নাচলেন পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল ভিডিও।
ফল ঘোষণার আগেই পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে নাচছেন বিজেপি প্রার্থী সুদীপ, ভাইরাল ভিডিও

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ভোট গণনার আগেই বিজয় উৎসব পুরুলিয়ায়। উড়লো গেরুয়া আবির। মাথায় পদ্মফুল নিয়ে নাচলেন  পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল ভিডিও। এবার জিতলে তিনি হ্যাটট্রিক করবেন তিনি। ২০১৬ সালে কংগ্রেস থেকে বিধায়ক হন সুদীপ। একুশে বিধায়ক বিজেপি থেকে।

পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির ধন্যবাদ জানানোর অনুষ্ঠানে 
নির্বাচনের ফল ঘোষণার আগেই গেরুয়া আবির উড়িয়ে মিছিল করে বিজয় উৎসব পালন করলো বিজেপি প্রার্থী থেকে শুরু করে দলীয় নেতাকর্মী সমর্থকরা। স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দানের জন্য জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপি প্রার্থী। শহরের একাংশে বিজয় মিছিলও করেন তারা।

পুরুলিয়ার বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বলেন, “পুরুলিয়ার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ফল ঘোষণার পর এই সমর্থন আরও বড় জয়ে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”

বিজেপির জেলা সভানেত্রী পুনম পান্ডে  বলেন, “মানুষ আমাদের প্রতি ভরসা রেখেছে। আমরা নিশ্চিত, ইভিএম খুললেই পদ্মফুল ফুটবে। শুধু সময়ের অপেক্ষা। তাই আগাম এই বিজয় উৎসব পালন করা হলো।”