অন্যান্য

কালবৈশাখীর বৃষ্টিতে ভিজে নিয়ন্ত্রণে তাপমাত্রা পুরুলিয়ায়

২ মে ফের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। এর জেরে তাপমাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি।
কালবৈশাখীর বৃষ্টিতে ভিজে নিয়ন্ত্রণে তাপমাত্রা পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মে মাস শুরু হলেও কালবৈশাখীর দাপট এখনও জারি। ২ মে ফের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। এর জেরে তাপমাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৮.৭২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে—৩০.২ মিমি এবং মানবাজারে ২৭.০ মিমি। এছাড়া বরাবাজারে ১২.০ মিমি, পাড়ায় ১০.৬ মিমি, জয়পুরে ১০.৪ মিমি এবং পুঞ্চায় ৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

হুড়ায় ৩.২ মিমি, ঝালদায় ৪.২ মিমি, বাঘমুণ্ডিতে ২.২ মিমি, হাতোয়াড়ায় ২.০ মিমি, নিতুড়িয়ায় ১.৪ মিমি এবং সাঁতুড়িতে ১.০ মিমি বৃষ্টি হয়েছে। বলরামপুরে বৃষ্টি রেকর্ড হয়নি।

দিনভর আকাশে মেঘের আনাগোনা ছিল। দুপুরের দিকে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামায় রোদের তেজ খুব একটা বাড়তে পারেনি। ফলে তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশেই আটকে থাকে।