স্বাস্থ্য শহর

মালদা থেকে রঘুনাথপুর এসে ১৫০ পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দিলেন চিকিৎসক

মালদা থেকে রঘুনাথপুর শহরে এসে ১৫০ টি পথ কুকুরের জলাতঙ্ক রোগের টিকা দিলেন চিকিৎসক দীপক দে। আর এই কাজে তাঁকে সাহায্য করেন পশুপ্রেমী রঘুনাথপুর শহরের বাসিন্দা শান্তনু চট্টোপাধ্যায়, সুমন দে, কার্তিক চন্দ্র, দীপ চক্রবর্তী, মুসলিম আনসারী সহ বেশ কয়েকজন।
মালদা থেকে রঘুনাথপুর এসে ১৫০ পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দিলেন চিকিৎসক

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

শহরের পথ কুকুরদের জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিলেন এক চিকিৎসক। মঙ্গলবার তিনি নিজ উদ্যোগে রঘুনাথপুর শহরের বিভিন্ন পাড়া ঘুরে ঘুরে ১৫০টি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দিলেন। আর এই উদ্যোগের প্রশংসা করেছেন শহরের অনেকেই।

ছোট থেকেই  কুকুরের প্রতি স্নেহ রয়েছে চন্দ্রকোনা-র বাসিন্দা তথা বর্তমান পশুচিকিৎসক দীপক দে'র । ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রঘুনাথপুর ও  নিতুড়িয়া ব্লকে কর্মরত ছিলেন তিনি। সেই সময় মাঝে মাঝেই  পথ কুকুরদের চিকিৎসা ও জলাতঙ্ক রোগের টিকা দিতেন । পরবর্তীকালে তিনি মালদার রতুয়া ব্লকে বদলি হন । সেখানে গেলেও এখানকার পথ কুকুরদের কথা  ভোলেননি। মঙ্গলবার নিজ উদ্যোগে  মালদা থেকে রঘুনাথপুর শহরে এসে ১৫০ টি পথ কুকুরের জলাতঙ্ক রোগের টিকা দিলেন তিনি। আর এই কাজে তাঁকে সাহায্য করেন পশুপ্রেমী রঘুনাথপুর শহরের বাসিন্দা শান্তনু চট্টোপাধ্যায়, সুমন দে, কার্তিক চন্দ্র, দীপ চক্রবর্তী, মুসলিম আনসারী সহ বেশ কয়েকজন।

চিকিৎসক দীপক দে জানান , “বর্ষার আগে পথ কুকুরদের টিকা দেওয়া জরুরি। এতে শুধু কুকুরই নয়, মানুষও জলাতঙ্কের ঝুঁকি থেকে রক্ষা পাবে।”

তিনি আরও জানান," কুকুরকে ভয় পেলে হবে না। কুকুর নিয়ে সচেতন হতে হবে। কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ ছড়ায়। তাই রোগের উৎস নির্মূল করতে পারলে জলাতঙ্ক রোগ ছড়াবে না।"