অন্যান্য

ফের ভ্যাপসা গরমে অস্বস্তি পুরুলিয়ায়, পূর্ণ রূপে বর্ষার বৃষ্টি কবে?

কলকাতায় বানভাসি বৃষ্টি আর পুরুলিয়ায় বিরতি নিল বর্ষার বৃষ্টি। ২৫ জুন পুরুলিয়া জেলায় কোনও বৃষ্টিপাত হয়নি। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি।
ফের ভ্যাপসা গরমে অস্বস্তি পুরুলিয়ায়, পূর্ণ রূপে বর্ষার বৃষ্টি কবে?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কলকাতায় বানভাসি বৃষ্টি আর পুরুলিয়ায় বিরতি নিল বর্ষার বৃষ্টি। ২৫ জুন পুরুলিয়া জেলায় কোনও বৃষ্টিপাত হয়নি। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি।

সকাল থেকেই আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চললেও দিনের বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়নি। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে ভ্যাপসা গরমে নাজেহাল হন সাধারণ মানুষ।

গত কয়েক দিন ধরেই পুরুলিয়ায় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। কোনও দিন এক-দুটি ব্লকে ভালো বৃষ্টি হলেও, পরের দিন আবার গোটা জেলা প্রায় শুকনো থাকছে। ফলে বর্ষার স্বাভাবিক ছন্দ এখনও পুরোপুরি আসেনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শক্তিশালী নিম্নচাপ তৈরি না হলে পুরুলিয়ায় ব্যাপক ও টানা বর্ষণের সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।