সাধারণ খবর ব্লক

মফস্বল থানার আশ্রম - চাকড়ার মাঝে ট্রেলারের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বিশালাকায় ট্রেলার। আর ট্রেলারের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার অদূরে সাধু আশ্রম ও চাকড়ার মাঝে।
মফস্বল থানার আশ্রম - চাকড়ার মাঝে ট্রেলারের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বিশালাকায় ট্রেলার। আর ট্রেলারের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার অদূরে সাধু আশ্রম ও চাকড়ার মাঝে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল  নাগাদ ট্রেলারটি দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সজোরে সেটি উল্টে যায় রাস্তার পাশে। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া এক সাইকেল আরোহী ওই ট্রেলারের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয়রা ছুটে আসেন। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । খবর দেওয়া  থানায়। পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি সরানোর কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।