সাধারণ খবর শহর

ধনতেরসের উপহার! লক্ষাধিক টাকার জিনিস পত্র সহ হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে প্রশংসিত পুরুলিয়া আরপিএফ

ভুলবশত পুরুলিয়া স্টেশন চত্বরে ফেলে যাওয়া নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সমেত একটি ব্যাগ এক যাত্রীর হাতে সসম্মানে ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য নজির গড়লেন রেল সুরক্ষা বাহিনী এর পুরুলিয়া পোস্টের জওয়ানরা।
ধনতেরসের উপহার! লক্ষাধিক টাকার জিনিস পত্র সহ হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে প্রশংসিত পুরুলিয়া আরপিএফ

 


নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ভুলবশত পুরুলিয়া স্টেশন চত্বরে ফেলে যাওয়া নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সমেত একটি ব্যাগ এক যাত্রীর হাতে সসম্মানে ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য নজির গড়লেন রেল সুরক্ষা বাহিনী এর পুরুলিয়া পোস্টের জওয়ানরা। উদ্ধার হওয়া সামগ্রীর মোট মূল্য  ১ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা।

জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়া রেলওয়ে স্টেশনের সার্কুলেটিং এলাকায় জন ঔষধি কেন্দ্রের সামনে একটি কালো রঙের বেওয়ারিশ পিঠের ব্যাগ দেখতে পান ডিউটিতে থাকা আরপিএফ কর্মীরা। ব্যাগটি উদ্ধার করে সুরক্ষিতভাবে পোস্টে নিয়ে আসা হয়। এরপর নিয়মানুযায়ী তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। সেই নম্বরে যোগাযোগ করতেই ব্যাগের প্রকৃত মালিকের সন্ধান মেলে।

খবর পেয়ে সকাল  নাগাদ সপরিবারে আরপিএফ পোস্টে হাজির হন মুম্বাইয়ের থানের বাসিন্দা প্রমোদ কুমার (৪২)। তিনি জানান, সপরিবারে ‘পুরুলিয়া এক্সপ্রেস’ করে পুরুলিয়ায় পৌঁছে বোকারো যাওয়ার গাড়ি ধরার সময় ভুলবশত সার্কুলেটিং এলাকায় ব্যাগটি ফেলে গিয়েছিলেন।

পরে এক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র ও নগদ ১৫,৫০০ টাকা সমেত ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়। আরপিএফ-এর এই মানবিক ও তৎপর ভূমিকায়  উপকৃত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই যাত্রী।