ক্রাইম ব্লক

২০ লিটার অবৈধ মদ সহ বাঘমুণ্ডিতে ধৃত ১

২০ লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। ধৃতের নাম গোলক বিহারী মণ্ডল। বছর তিপ্পান্নর ওই প্রৌঢ়ের বাড়ি নিশ্চিন্তাপুর গ্রামে।
২০ লিটার অবৈধ মদ সহ বাঘমুণ্ডিতে ধৃত ১

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি;

২০ লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। ধৃতের নাম গোলক বিহারী মণ্ডল। বছর তিপ্পান্নর ওই প্রৌঢ়ের বাড়ি নিশ্চিন্তাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার  হাড়িডি গ্রামের কাছে একটি বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানেই ২০ লিটার অবৈধ দেশি মদ  বাজেট করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানা।