অন্যান্য

মৌসুমি বায়ু সক্রিয়, তবু বৃষ্টির খামখেয়ালিপনা অব্যাহত পুরুলিয়ায়

বর্ষার মরশুম শুরু হলেও পুরুলিয়া জুড়ে এখনও দেখা মিলছে বিক্ষিপ্ত ও অসম বৃষ্টিপাতের। ২৪ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.১৭ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জয়পুরে—১৯.৪ মিমি। হুড়ায় ১২.৪ মিমি এবং পারায় ৮.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয়, তবু বৃষ্টির খামখেয়ালিপনা অব্যাহত পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বর্ষার মরশুম শুরু হলেও পুরুলিয়া জুড়ে এখনও দেখা মিলছে বিক্ষিপ্ত ও অসম বৃষ্টিপাতের। ২৪ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.১৭ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জয়পুরে—১৯.৪ মিমি। হুড়ায় ১২.৪ মিমি এবং পারায় ৮.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি। ফলে বৃষ্টি হলেও গরমের দাপট পুরোপুরি কমেনি। বরং বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা অস্বস্তি বজায় ছিল।

গত কয়েক দিন ধরেই জেলার কোথাও বৃষ্টি, কোথাও বজ্রপাত, আবার কোথাও প্রায় শুকনো আবহাওয়ার ছবি দেখা যাচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েকটি ব্লকে মাঝারি বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য বর্ষণ হয়নি। বরং বজ্রপাত ছিলো তীব্র। জেলার তিন জায়গায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। পরপর দুদিনে বজ্রাঘাতে মৃতের সংখ্যা ৫।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও শক্তিশালী নিম্নচাপের অভাবে বৃষ্টিপাত ছড়িয়ে-ছিটিয়ে হচ্ছে। ফলে পুরুলিয়ার আবহাওয়ায় এখনও স্থায়ী বর্ষার ছন্দ আসেনি।