অন্যান্য

পুরুলিয়ায় ঝেঁপে বৃষ্টি, ভারি বর্ষণের সতর্কতা

২৩ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬৮.৬৮ মিলিমিটার। জেলার ১৩টি বৃষ্টিমাপনী কেন্দ্রের প্রতিটিতেই বৃষ্টির রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—১২৬.৮ মিলিমিটার। ঝালদায় ১২৪ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি কাশিপুরেও ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পুরুলিয়ায় ঝেঁপে বৃষ্টি, ভারি বর্ষণের সতর্কতা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরুলিয়ায় বুধবার কার্যত বর্ষার দাপট। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে জেলার প্রায় সব প্রান্ত। ২৩ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬৮.৬৮ মিলিমিটার। জেলার ১৩টি বৃষ্টিমাপনী কেন্দ্রের প্রতিটিতেই বৃষ্টির রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—১২৬.৮ মিলিমিটার। ঝালদায় ১২৪ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি কাশিপুরেও ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া নিতুড়িয়ায় ৮০.৬, জয়পুরে ৬৭.৩, হাতোয়াড়ায় ৬৫.৪, বলরামপুরে ৬৪.৪, হুড়ায় ৫৯.২, পুঞ্চায় ৫৮.২, সাঁতুড়িতে ৪৮.৬, বাঘমুণ্ডিতে ৪১.২, বরাবাজারে ৩৮, মানবাজারে ২৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একটানা বৃষ্টির জেরে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রার পারদও। বুধবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি। মঙ্গলবারের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি কমেছে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বৃহস্পতিবারও পুরুলিয়ায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হবে শুক্র ও শনিবারেও।