ধর্ম ও পুজোপাঠ শহর

এবার পুরুলিয়া রাসমেলার মুখ্য আকর্ষণ কী কী?

বিজেপি নেতা গৌতম রায় বলেন, "পুরুলিয়ার এই রাস শুধু জেলায় নয়, গোটা রাজ্যেই পরিচিত। ভগবানের সঙ্গে ভক্তের মিলনের এই পবিত্র উৎসবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের মঙ্গল ও ভালোবাসার বার্তা। "
এবার পুরুলিয়া রাসমেলার মুখ্য আকর্ষণ কী কী?

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ঐতিহ্য ও ভক্তির আবহে পুরুলিয়া শহরে শুরু হল ৮০তম বর্ষের রাস মহোৎসব ও ১১ দিনব্যাপী বিরাট মেলা।  শনিবার  নগর পরিক্রমা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নাম মহাযজ্ঞের শুভ সূচনা হয়। শোভাযাত্রায় ছৌ নাচ ও লোকনৃত্যের সাজে সেজে ওঠা শিল্পী, রাধা-কৃষ্ণের বেশে সাজা শিল্পী, ঢাক-বাদক এবং ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয় শহরজুড়ে।

আয়োজক সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবে সামিল হয়েছেন জেলাবাসী। প্রথা মেনে রাস পূর্ণিমার পাঁচ দিন পর পঞ্চমী তিথি থেকেই এই রাস উৎসবের সূচনা।

উৎসবের ইতিহাস প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে  ধীবর সমিতির সম্পাদক চন্দ্রচূড় ধীবর জানান, "নিকটবর্তী জয়পুরের প্রাচীন রাস মেলায় পূর্বপুরুষদের মেলা দেওয়ার অভিজ্ঞতা ও আলোচনার সূত্রেই পুরুলিয়ায় এই রাস ও মেলার সূচনা হয়েছিল। রাস কমিটির পক্ষে ধীবর সমিতি এই আয়োজনের পরিচালনার সঙ্গে যুক্ত। দর্শকদের মনোরঞ্জনে এবারও নতুন চমক ও সাংস্কৃতিক আয়োজন থাকছে ।

অন্যদিকে, সমাজসেবী তথা বিজেপি নেতা গৌতম রায় বলেন, "পুরুলিয়ার এই রাস শুধু জেলায় নয়, গোটা রাজ্যেই পরিচিত। ভগবানের সঙ্গে ভক্তের মিলনের এই পবিত্র উৎসবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের মঙ্গল ও ভালোবাসার বার্তা "।

জানা গিয়েছে, ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন রাত ৮টা থেকেই অনুষ্ঠান শুরু হবে।

▪️২৮/১১/২০২৬ শনিবার সারারাত ব্যাপী হরিনাম সংকীর্তন (বাপি নায়েক)

▪️২৯/১১/২০২৬ রবিবার হরিনাম সংকীর্তন

▪️৩০/১১/২০২৬ সোমবার হরিনাম সংকীর্তন

▪️০১/১২/২০২৬ মঙ্গলবার পঞ্চমুখি সঙ্গীত গ্রুপ ভজন মন্ডল

▪️০২/১২/২০২৬ বুধবার শ্রী কৃষ্ণ বাউল সম্প্রদায়

▪️০৩/১২/২০২৬ বৃহস্পতিবার নিও মল্লিক মিউজিক কালাক্ষেত্র অর্কেষ্ট্রা — অজয় ধীবর

▪️০৪/১২/২০২৬ শুক্রবার ছায়া রানি দাস কর্তৃক বাউল সঙ্গীত

▪️০৫/১২/২০২৬ শনিবার পূজা কালাক্ষেত্র অর্কেষ্ট্রা

▪️০৬/১২/২০২৬ রবিবার জয় মা চণ্ডী বাউল সম্প্রদায়, শিল্পী — বিজয় ধীবর, আসানসোল

▪️০৭/১২/২০২৬ সোমবার যাত্রাপালা — ‘রক্ত দিয়ে মায়ের পূজা যাত্রা’

▪️০৮/১২/২০২৬ মঙ্গলবার যাত্রাপালা — ‘স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা’


আগামী ১২ দিন ধরে হরিনাম সংকীর্তন, ভজন, বাউল গান, অর্কেষ্ট্রা এবং সামাজিক যাত্রাপালার মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণ জমজমাট থাকবে ।