ক্রাইম ব্লক

রাস্তাতেই বইলো মদের নদী! বোরোতে ২০০০ লিটার মদ নষ্ট করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরো থানা এলাকার চার-পাঁচটি গ্রামে দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে মদ বিক্রি চলছিল বলে অভিযোগ উঠছিল। স্থানীয় একাধিক মহিলার অভিযোগ, মদের কারবারের জেরে এলাকায় অশান্তি বাড়ছিল এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছিল।
রাস্তাতেই বইলো মদের নদী! বোরোতে ২০০০ লিটার মদ নষ্ট করল পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি,বোরো:

এলাকায় অশান্তি ও পারিবারিক গোলমালের অভিযোগে বেআইনি মদের কারবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পুলিশ।  পুলিশ সূত্রে খবর, বোরো থানার অন্তর্গত একাধিক গ্রামে হানা দিয়ে ২০০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরো থানা এলাকার  চার-পাঁচটি গ্রামে দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে মদ বিক্রি চলছিল বলে অভিযোগ উঠছিল। স্থানীয় একাধিক মহিলার অভিযোগ, মদের কারবারের জেরে এলাকায় অশান্তি বাড়ছিল এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছিল।

এর পরেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। বোরো থানার পুলিশ আধিকারিক,  ফাঁড়ির ইনচার্জ এবং বিশাল পুলিশ বাহিনী সহ যৌথ ভাবে ওই গ্রামগুলিতে হানা দেন। চোলাইয়ের ঠেকগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং  ২০০০ লিটার মদ নষ্ট করা হয়।

বেআইনি মদের কারবার বন্ধ করতে এই অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ। প্রশাসনের তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে, যেখানেই অবৈধ মদ বিক্রি বা তৈরির খবর পাওয়া যাবে, সেখানেই হানা দিয়ে তা ধ্বংস করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।