ক্রাইম ব্লক

ছৌ নাচ দেখতে এসে বাইক চুরি! ১২ দিন পর লক্ষ্মী আর নারায়ণের কীর্তি ফাঁস, কামাল দেখালো বলরামপুর থানা

ধৃতদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে মঙ্গলবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হাড়াৎ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ।
ছৌ নাচ দেখতে এসে বাইক চুরি!  ১২ দিন পর লক্ষ্মী আর নারায়ণের কীর্তি ফাঁস, কামাল দেখালো বলরামপুর থানা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ছৌ নাচ দেখতে এসে খোয়াতে হয়েছিল মোটরবাইক। ঘটনার ১২ দিন পর দুই ভাইকে গ্রেফতার করে চুরি যাওয়া বাইক উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর রাতে ঝাড়খণ্ডের বাসিন্দা সুকুমার প্রামাণিক বলরামপুরের দড়দা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে ছৌ নাচ দেখতে এসেছিলেন। সেই সময় তাঁর মোটরবাইকটি চুরি যায়। এই ঘটনায় ২২ নভেম্বর বলরামপুর থানায় মামলা রুজু হয়। তদন্তে নেমে সোমবার হরৎ-শালডি গ্রামের বাসিন্দা দুই ভাই নারায়ণ দাস  ও লক্ষ্মীপদ দাসকে  গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে মঙ্গলবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হাড়াৎ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ।