ক্রাইম ব্লক

পুরুলিয়া গণধ*র্ষণ : নির্যাতিতার বন্ধ মোবাইল উদ্ধার, ফের চার অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ

তদন্তকারীদের দাবি, পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই বন্ধ অবস্থায় ফোনটির সন্ধান মেলে। ঘটনার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও যোগসূত্র জানতে চার অভিযুক্তকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
পুরুলিয়া গণধ*র্ষণ : নির্যাতিতার বন্ধ মোবাইল উদ্ধার, ফের চার অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

কাশিপুরের নাবালিকা গণধর্ষণ-কাণ্ডে তদন্তের স্বার্থে ফের চার অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ। চার দিন পুলিশি হেফাজত শেষে শনিবার নির্যাতিতা কিশোরীর প্রেমিক সুদীপ মান্ডি ওরফে সাগেন, রাজেশ মান্ডি, সুশান্ত মান্ডি এবং বিনন্দ সরেন ওরফে গেঁড়াকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের আরও পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট। অন্য দিকে, এই ঘটনায় নির্যাতিতার ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এক অভিযুক্তের বাড়ি থেকে ফোনটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত রবিবার মাঝরাতে নির্যাতিতার উপর অত্যাচার চালানোর সময় নাকি ফোনটি কেড়ে নেওয়া হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে ফোন করে যাতে ঘটনার কথা জানাতে না পারে, সেই কারণেই ফোনটি ছিনিয়ে নেওয়া হয়।