নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
রঘুনাথপুর বিধানসভা এলাকায় শোকের ছায়া। প্রয়াত হলেন রঘুনাথপুর বিধানসভার ৪ নং মণ্ডল-এর সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবদাস বন্দ্যোপাধ্যায়। তাঁর অকাল প্রয়াণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
পারিবারিক ও দলীয় সূত্রে খবর, দেবদাসবাবুর মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি। সেখানে তিনি প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
দেবদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন স্থানীয় নেতৃত্ব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।