নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া জেলা জুড়ে বেআইনি মদ ও চোলাই কারবারিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ ও আবগারি দফতর। বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন থানা এলাকায় যৌথ ও পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, ওই দিনের বিশেষ অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩টি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১,২০০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি, ২০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৮,২০০ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে।