নিজস্ব প্রতিনিধি,জয়পুর:
ভিনরাজ্য থেকে ট্রেনে করে অবৈধভাবে কয়লা এনে বাজারে বিক্রির ছক বানচাল করল পুলিশ। শুক্রবার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে দুটি টোটো থেকে ২৫ বস্তা চোরাই কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। মোট পরিমাণ ১ হাজার কেজি। কয়লা-সহ টোটো দুটি বাজেয়াপ্ত করা হয়। চালকদের আটক করেছে পুলিশ। পুলিশ অভিযোগ পেয়েছে, জয়পুর এলাকার জনৈক অচিন্ত্য মুখোপাধ্যায়ের নাম এই পাচার কাণ্ডে জড়িয়ে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।