ক্রাইম ব্লক

দিনেদুপুরে বাড়িতে চুরি, মানবাজারে উদ্ধার সোনা-রুপোর গয়না

দিনেদুপুরে বাড়িতে চুরির ঘটনায় সোনা ও রুপোর গয়না উদ্ধার করল মানাবাজার থানার পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতারের পাশাপাশি দুই নাবালককেও আটক করা হয়েছে।
দিনেদুপুরে বাড়িতে চুরি, মানবাজারে উদ্ধার সোনা-রুপোর গয়না

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

দিনেদুপুরে বাড়িতে চুরির ঘটনায় সোনা ও রুপোর গয়না উদ্ধার করল মানাবাজার থানার পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতারের পাশাপাশি দুই নাবালককেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে মানাবাজারের বাসিন্দা সাবিত্রী পালের বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা এবং সোনা-রুপোর গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। পরের দিন সাবিত্রী পালের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।
তদন্তে উজ্জ্বল লাহা ওরফে সুমিত নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুই নাবালককে আটক করা হয়। পরে তাদের জেরা করে চুরি যাওয়া গয়না উদ্ধার হয়। ধৃত দুই নাবালককে পুরুলিয়ার জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রধান বিচারকের এজলাসে পেশ করা হয়েছে।