নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
হোটেলে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম স্বরূপ মণ্ডল। তার বাড়ি রঘুনাথপুর শহরের জলট্যাঙ্কি এলাকায়।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সিনেমা হল মোড়ে ওই হোটেলে হানা দিয়ে অনেকটা পরিমাণে দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। কোনো বৈধ নথি না দেখাতে পারায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।