সাধারণ খবর রাজনীতি

নীতিন গড়করির ৮,৭৪১ কোটি টাকার শিলান্যাসে পুরুলিয়ার রঘুনাথপুর শিল্প তালুকের উন্নতিতে গুরুত্বপূর্ণ দুই রাস্তা

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির ৮,৭৪১ কোটি টাকার শিলান্যাসে পুরুলিয়ার দুই রাস্তাও। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত অনুষ্ঠান থেকে পুরুলিয়ার রঘুনাথপুর–চন্দনকিয়ারি–চাষ এবং রঘুনাথপুর–চেলিয়ামা রাস্তা সম্প্রসারণ ও মজবুতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
নীতিন গড়করির ৮,৭৪১ কোটি টাকার শিলান্যাসে পুরুলিয়ার রঘুনাথপুর শিল্প তালুকের উন্নতিতে গুরুত্বপূর্ণ দুই রাস্তা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির ৮,৭৪১ কোটি টাকার শিলান্যাসে পুরুলিয়ার দুই রাস্তাও। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত অনুষ্ঠান থেকে পুরুলিয়ার রঘুনাথপুর–চন্দনকিয়ারি–চাষ এবং রঘুনাথপুর–চেলিয়ামা রাস্তা সম্প্রসারণ ও মজবুতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
ঝাড়খণ্ড আর পুরুলিয়ার সংযোগকারী রঘুনাথপুর– চন্দনকিয়ারি– চাষ সড়ক জেলার অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রঘুনাথপুর হাসপাতাল মোড় থেকে গোয়াই নদীর চেকপোস্ট, অর্থাৎ ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত রাস্তাটি চওড়া ও মজবুত করা হবে। দ্বিতীয় প্রকল্পটি রঘুনাথপুর–চেলিয়ামা রাস্তা। রঘুনাথপুর ট্রাফিক মোড় থেকে পকোড়ি মোড় পর্যন্ত হবে রাস্তার উন্নয়ন হবে।

যে গতিতে দ্রুত শিল্প তালুক হয়ে উঠছে রঘুনাথপুর সেদিকে লক্ষ্য রেখে এই রাস্তা দু’টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে রঘুনাথপুর থেকে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে প্রথম প্রকল্পটি তাৎপর্যপূর্ণ। অন্যদিকে রঘুনাথপুর– চেলিয়ামা রাস্তার উন্নয়ন স্থানীয় যাতায়াত ও পরিবহণ ব্যবস্থাকে আরও মসৃণ করতে পারে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পূর্ত বিভাগের মন্ত্রী অজয় পোদ্দারের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী তথা পুরুলিয়ার পাড়ার বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি।