সাধারণ খবর ব্লক

সাঁতুড়িতে বেপরোয়া দুই বাইকের সংঘর্ষে মৃ*ত্যু এক বাইক আরোহীর

সাঁতুড়িতে বেপরোয়া দুই বাইকের সংঘর্ষে মৃ*ত্যু এক বাইক আরোহীর

 

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি: 

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম দীননাথ মণ্ডল (৫৬)। তার বাড়ি সাঁতুড়ি থানার মারবেদীয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রবিবার রাতে রঘুনাথপুর - শালতোড়া রাজ্য সড়কে শলবেড়িয়া গ্রামের অদূরে  দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় দুটি বাইকের থাকা  তিনজন গুরুতর আহত হন। দ্রুত আহতদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।