ক্রাইম ব্লক

কোটশিলায় অভিযান, অবৈধ মদের ঠেক ভাঙলো পুলিশ

পুরুলিয়া জেলায় অবৈধ চোলাই মদের কারবার ও পাচার রুখতে লাগাতার কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। সেই অভিযানেরই অঙ্গ হিসেবে বুধবার কোটশিলা থানা এলাকায় বড়সড় যৌথ অভিযান চালানো হয়।
কোটশিলায় অভিযান, অবৈধ মদের ঠেক ভাঙলো পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

পুরুলিয়া জেলায় অবৈধ চোলাই মদের কারবার ও পাচার রুখতে লাগাতার কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। সেই অভিযানেরই অঙ্গ হিসেবে বুধবার  কোটশিলা থানা এলাকায় বড়সড় যৌথ অভিযান চালানো হয়।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার পুলিশ কোটশিলা থানার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ দল ওই থানা এলাকার উত্তর টাটুয়াড়া, তাহেরবেড়া এবং বড়রোলা গ্রামে হানা দেয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই যৌথ তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন ওই এলাকাগুলো থেকে ১,৫০০ লিটার ফারমেন্টেড ওয়াশ  এবং প্রায় ৪০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়।

জেলা পুলিশের বিশেষ অভিযানের আওতায় এই যৌথ তল্লাশি চালানো হয়েছে বলে জানানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে চোলাই মদের বেআইনি উৎপাদন ও বিক্রি বন্ধ করতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে ।