ব্লক শহর

উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় ঝালদায় প্রশাসনিক বৈঠক

উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় ঝালদায় প্রশাসনিক বৈঠক

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল ঝালদা মহকুমা শাসকের দফতরে। বুধবার এই বৈঠকে যোগ দেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো ও জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কোন্তম, জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ, মহকুমা শাসক, ঝালদা ও বাঘমুন্ডি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা।
সূত্রের খবর, বৈঠকে মহকুমার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একাধিক সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।