ক্রাইম ব্লক

কিশোরীকে অশ্লীল ইঙ্গিত, পরিবারকে হুমকি! হুড়ায় গ্রেফতার ১

কিশোরীকে অশ্লীল ইঙ্গিত, পরিবারকে হুমকি! হুড়ায় গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

এক কিশোরীকে উত্ত্যক্ত করা ও পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত সইফুদ্দিন আনসারির বাড়ি হুড়া থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার হুড়া থানায় এক মহিলা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে কয়েকটি নম্বর থেকে ফোন করে তাকে ও তার আত্মীয়দের হুমকি দিচ্ছে দুই যুবক। শুক্রবার সকালে তারা বাড়িতে এসে হুমকি দেওয়ার পাশাপাশি তার নাবালিকা মেয়ের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করে। তারপরেই তারা হুড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সইফুদ্দিন আনসারীকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।