নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে উদযাপিত হল সংবিধান দিবস। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকগণ।কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোন্তম।
এ দিন জেলা প্রশাসনের কনফারেন্স হলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলঘরে উপস্থিত জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা সমবেতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এবং সংবিধানের মূল আদর্শ ও মূল্যবোধ মেনে চলার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানকে ঘিরে গোটা কক্ষে ছিল সংবিধান দিবসের আবহ। ব্যানার ও বেলুনে সাজানো সভাকক্ষে প্রশাসনিক কর্মীদের উপস্থিতিতে সংবিধান দিবসের তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা উঠে আসে।