সাধারণ খবর শহর

প্ল্যাটফর্ম বদলাতে আর ভোগান্তি নয়! পুরুলিয়া স্টেশনে নতুন পরিষেবা দিলো ‘স্যাফ্রন ভ্যালি’

অসুস্থ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধা করে দিতে এবার এগিয়ে এল ‘স্যাফ্রন ভ্যালি ’। বৃহস্পতিবার সংস্থার তরফে পুরুলিয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের হাতে দুটি নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
প্ল্যাটফর্ম বদলাতে আর ভোগান্তি নয়! পুরুলিয়া স্টেশনে নতুন পরিষেবা দিলো ‘স্যাফ্রন ভ্যালি’

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অসুস্থ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধা করে দিতে এবার এগিয়ে এল ‘স্যাফ্রন ভ্যালি ’। বৃহস্পতিবার সংস্থার তরফে পুরুলিয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের হাতে দুটি নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
স্টেশন চত্বরে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে প্রায়শই সমস্যায় পড়তে হয়। স্টেশনে প্রয়োজনীয় হুইলচেয়ারের বিষয়টি নজরে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংস্থাটি। কারও কোনও অনুরোধ বা অভিযোগের অপেক্ষায় না থেকে নিজস্ব সামাজিক দায়বদ্ধতা থেকেই রেল দফতরকে এই হুইলচেয়ার দুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেল আধিকারিকদের হাতে হুইল চেয়ার তুলে দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করা হল।
সংস্থার অন্যতম ম্যানেজিং ডিরেক্টর সঞ্জিত দত্ত জানান, “আমরা বরাবরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। পুরুলিয়া স্টেশনে রোগী ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের প্রয়োজনে পর্যাপ্ত হুইলচেয়ারের অভাব আমাদের নজরে এসেছিল। তাই নিজেদের প্রতিশ্রুতি মতোই রেলওয়ে দফতরের হাতে দুটি হুইলচেয়ার তুলে দিলাম, যাতে সাধারণ মানুষের উপকার হয়। আগামী দিনেও সাধ্যমতো আমরা রেল এবং সমাজের পাশে থাকব।”