ক্রাইম ব্লক

নেশা দ্রব্যে জিরো টলারেন্স! জয়পুরে যৌথ অভিযানে নষ্ট বিপুল পরিমাণ চোলাই মদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানার অন্তর্গত ভেড়িয়া গ্রামে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০টি অবৈধ দেশি মদের পাত্র এবং ১২০০ লিটার মদ তৈরির উপাদান নষ্ট করা হয়েছে।
নেশা দ্রব্যে জিরো টলারেন্স! জয়পুরে যৌথ অভিযানে নষ্ট বিপুল পরিমাণ চোলাই মদ

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

নেশা দ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুলিশ ও আবগারি দফতর। সেই অভিযানেই পুরুলিয়ার জয়পুর থানার ভেড়িয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে নষ্ট করা হল বিপুল পরিমাণ অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানার অন্তর্গত ভেড়িয়া গ্রামে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০টি অবৈধ দেশি মদের পাত্র এবং ১২০০ লিটার মদ তৈরির উপাদান নষ্ট করা হয়েছে। অবৈধ মদ প্রস্তুত ও সংশ্লিষ্ট কারবারের বিরুদ্ধে এই অভিযান বলেই জানা গিয়েছে।

নেশা দ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রুখতে প্রশাসনের এই তৎপরতা তাৎপর্যপূর্ণ। গ্রামাঞ্চলে বেআইনি মদ প্রস্তুতের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার বার্তাও দিয়েছে পুলিশ।