উৎসবের আলোয় শহর

দুর্যোগের মধ্যেই পুরুলিয়া শহরের সরকারপাড়ায় জগদ্ধাত্রী আরাধনায় পুলিশ সুপার

দুর্যোগের মধ্যেই শুক্রবার পুরুলিয়া শহরের সরকারপাড়া দুর্গা মন্দিরে গৌতম রায়ের জগদ্ধাত্রী পুজোয় হাজির পুলিশ সুপার। ছাতা মাথায় মন্দিরে প্রবেশ করেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। মন্দির চত্বরে বসে নিষ্ঠাভরে দেবীর আরাধনা করেন।
দুর্যোগের মধ্যেই   পুরুলিয়া শহরের সরকারপাড়ায় জগদ্ধাত্রী আরাধনায় পুলিশ সুপার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

 

মায়ের বিসর্জনের আগে দুর্যোগের মধ্যেই শুক্রবার পুরুলিয়া শহরের সরকারপাড়া দুর্গা মন্দিরে গৌতম রায়ের জগদ্ধাত্রী পুজোয় হাজির ছিলেন পুলিশ সুপার। শুক্রবার কার্যত ছাতা মাথায় দিয়েই মন্দিরে  প্রবেশ করেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ।

পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তারপরই  মন্দির চত্বরে বসে নিষ্ঠাভরে দেবীর আরাধনা করেন। কপালে তিলক ও গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেন ওই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা বঙ্গ বিজেপির সদস্য গৌতম রায়। পুলিশ সুপারের হাতে একটি স্মারকও তুলে দেওয়া হয় ওই পুজো মণ্ডপের তরফে। এই জগদ্ধাত্রী পুজোয় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি উদ্বোধন করেছিলেন। তারপর মন্ডপে এসেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শহর পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে জনসভা করে এই পুজো মণ্ডপ ঘুরে যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। শুক্রবার রাতে
এই রাজরাজেশ্বরী জগদ্ধাত্রীর বিসর্জন হয়।