নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
কলেজ চত্বরে লাগানো হল গাছ । সম্প্রতি বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের জাতীয় সেবা প্রকল্পের (ইউনিট ২) উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর বার্তা দিয়ে আম, ছাতিম সহ বিভিন্ন গাছের চারা কলেজ চত্বরে লাগানো হয় । উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে, কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রকান্ত পান্ডা, জাতীয় সেবা প্রকল্পের ইউনিট ২ এর প্রোগ্রাম অফিসার ড. প্রীতম রুজ , কলেজের অধ্যাপক,অধ্যাপিক সহ ছাত্রছাত্রীরা।