ক্রাইম ব্লক

মানবাজারে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

মানবাজারে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার :  


অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল মানবাজার থানার পুলিশ। পাশাপাশি  ঘটনায়  গ্রেফতার করা হয়েছে চালককে । পুলিশ জানায়, ধৃতের নাম রঞ্জিত মুদি। তার বাড়ি মানবাজার থানার নাথুরডি গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাঝিহিড়া এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা । চালক বৈধ নথি দেখাতে না আটক করা হয় ট্রাক্টরটিকে। পাশাপাশি গ্রেফতার করা হয় গাড়ির চালককে।