অন্যান্য

স্বয়ং উপাচার্য নামলেন সাফাইয়ে, ভোটের পর ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নয়া উদ্যোগ সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয়ের এনএসএস -এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় পঞ্চাশজন স্বেচ্ছাসেবক। তাদের সঙ্গে ক্যাম্পাস সাফাই অভিযানে সরাসরি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী ।
স্বয়ং উপাচার্য নামলেন সাফাইয়ে, ভোটের পর ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নয়া উদ্যোগ সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের

শুভদীপ মাহাতো, পুরুলিয়া


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ক্যাম্পাসকে নতুন রূপে গড়ে তুলতে উদ্যোগী হলো পুরুলিয়ার সিধো- কানহু- বিরসা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত জোন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
বিশ্ববিদ্যালয়ের এনএসএস -এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় ৫০জন স্বেচ্ছাসেবক। তাদের সঙ্গে ক্যাম্পাস সাফাই অভিযানে সরাসরি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী ।
নির্বাচন চলাকালীন ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে জমে থাকা প্লাস্টিক ও বর্জ্য পরিষ্কার করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের এনএসএস কো-অর্ডিনেটর ডঃ সঞ্জয় মন্ডল বলেন, "বিশ্ববিদ্যালয়ের এনএসএস-এর সকল স্বেচ্ছাসেবক অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে জমে থাকা প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের এনএসএস-এর ছয়টি ইউনিটের প্রোগ্রাম অফিসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষভাবে ডঃ  কালসোনা পাল এবং ডঃ সম্রাট হাঁসদার নেতৃত্বে স্বেচ্ছাসেবকেরা ক্যাম্পাসের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।"