নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাজি ফাটানোকে কেন্দ্র করে শিশুদের বচসার জেরে প্রতিবেশী পরিবারে হামলা ও মারধরের অভিযোগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জয়ন্ত রজক ও সুশান্ত রজক। দুজনেই পুরুলিয়া মফস্বল থানার শিমুলবেড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন আগে শিমুলবেড়া গ্রামে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ছোটদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বিরোধ বড়দের পর্যন্ত গড়ায় এবং দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই ক্ষোভের বশে রবিবার রাতে ওই দুই ভাই লাঠি ও রড নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে চড়াও হন। বাড়িতে ঢুকে পরিবারের অন্তত পাঁচজনকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পরই আক্রান্ত পরিবারের পক্ষ থেকে পুরুলিয়া মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনার পরই আক্রান্ত পরিবারের পক্ষ থেকে পুরুলিয়া মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাতেই অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।