সাধারণ খবর ব্লক

পরিবার ছেড়ে ডিউটি, হুড়া থানার কালী মন্দিরে ভাইফোঁটা পেলেন পুলিশ কর্মীরা!

বাড়িতে দিদি-বোনদের কাছে ফোঁটা নিতে যাওয়ার উপায় নেই। কর্মব্যস্ততা আর আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে আটকে থেকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকতে হয় অনেককেই। তবে উৎসবের দিনটিতেও একা থাকতে হলো না পুরুলিয়ার হুড়া থানার পুলিশকর্মী ও আধিকারিকদের।
পরিবার ছেড়ে ডিউটি, হুড়া থানার কালী মন্দিরে ভাইফোঁটা পেলেন পুলিশ কর্মীরা!

 

 

নিজস্ব প্রতিনিধি,হুড়া:


বাড়িতে দিদি-বোনদের কাছে ফোঁটা নিতে যাওয়ার উপায় নেই। কর্মব্যস্ততা আর আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে আটকে থেকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকতে হয় অনেককেই। তবে উৎসবের দিনটিতেও একা থাকতে হলো না পুরুলিয়ার হুড়া থানার পুলিশকর্মী ও আধিকারিকদের।  কর্মক্ষেত্রকেই পরিবারের মতো আপন করে নিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে এক অনন্য ভাইফোঁটার সাক্ষী থাকল হুড়া থানা চত্বর। এ দিন পুলিশের বিভিন্ন ফোর্স, আধিকারিক এবং সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি এলাকার কিছু মানুষ ও স্থানীয় পুরোহিতও  এই উদ্যোগে শামিল হন। থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে ড্রাইভার‌-সকলেই একে অপরের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।