সাধারণ খবর ব্লক

মানবাজারে ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন জয়দেব কর্মকারকে (৪১)।
মানবাজারে ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন জয়দেব কর্মকারকে (৪১)। সোমবার বিকেলের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি মানবাজার থানার বামনি গ্রামে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।