সাধারণ খবর ব্লক

দুর্ঘটনাগ্রস্তকে ফেলে মৌতড়ের পথে এগোল না সাংসদের গাড়ি, আনাড়ার কাছে নিজেই উদ্ধার করলেন জ্যোতির্ময়

অবশ্য এই প্রথম নয়। সপ্তাহখানেক আগেই দক্ষিণ কলকাতা লাগোয়া বাসন্তী হাইওয়েতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন তিন জন। সেই সময়েও পথে থেমে যান জ্যোতির্ময়। সিআইএসএফ জওয়ান, পশ্চিমবঙ্গ পুলিশ এবং নিজের দেহরক্ষীদের সহযোগিতায় তিন আহতকেই উদ্ধার করে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন তিনি।
দুর্ঘটনাগ্রস্তকে ফেলে মৌতড়ের পথে এগোল না সাংসদের গাড়ি, আনাড়ার কাছে নিজেই উদ্ধার করলেন জ্যোতির্ময়

 


নিজস্ব প্রতিনিধি, পাড়া :


আলোর উৎসবের রাতেও সাংসদের মানবিক মুখ দেখল পুরুলিয়া।  রবিবার রাতে জেলার ঐতিহ্যবাহী মৌতড় কালীমন্দিরে যাওয়ার পথে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পাড়া থানার আনাড়ার কাছে এক দুর্ঘটনাগ্রস্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তিনি। গাড়ি থামিয়ে নিরাপত্তারক্ষীদের নিয়ে নিজেই রাস্তায় নামেন সাংসদ। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করেন।
এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। সপ্তাহখানেক আগেই দক্ষিণ কলকাতা লাগোয়া বাসন্তী হাইওয়েতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন তিন জন। সেই সময়েও পথে থেমে যান জ্যোতির্ময়। সিআইএসএফ জওয়ান, পশ্চিমবঙ্গ পুলিশ এবং নিজের দেহরক্ষীদের সহযোগিতায় তিন আহতকেই উদ্ধার করে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন তিনি। জেলার বিভিন্ন প্রান্তে ত্রাতার ভূমিকায় দেখা গেছে সাংসদকে।

তবে সাংসদের এই ভূমিকা ঘিরে রাজনৈতিক কটাক্ষও কম হয়নি। রাজ্যে পালাবদলের আগে এমন দুর্ঘটনার পরিস্থিতিতেও তাঁকে নিশানা করে বিদ্রুপাত্মক পোস্ট করেছিলেন তৎকালীন তৃণমূল নেতাদের একাংশ।  বিজেপির পাল্টা বক্তব্য, কে মানুষের পাশে দাঁড়ান, আর কে শুধু রাজনীতি করেন, তা জেলার মানুষ আগেই বুঝেছেন। এখনও সাংসদের প্রতিটি পদক্ষেপে সেই ছবিই স্পষ্ট হচ্ছে বলে দাবি পদ্ম শিবিরের।