ক্রাইম শহর

দোকানঘর দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, পুরুলিয়া শহরে ধৃত ঠিকদার

দোকানঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ঠিকাদারকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানা। ধৃতের নাম সৈয়দ রাজু। পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইন এলাকায় তাঁর বাড়ি।
দোকানঘর দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, পুরুলিয়া শহরে ধৃত ঠিকদার

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দোকানঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ঠিকাদারকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানা। ধৃতের নাম সৈয়দ রাজু। পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইন এলাকায় তাঁর বাড়ি। সোমবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের নভেম্বর মাসে পুরুলিয়া শহরের ম্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি দোকানঘর পাইয়ে দেওয়ার নাম করে জয়পুর থানার বড়গ্রামের বাসিন্দা জয়ন্ত হাজরার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নেন ওই ঠিকাদার। অভিযোগ, সাড়ে চার বছর কেটে গেলেও না মেলেনি সেই দোকানঘর, না ফেরত মিলেছে টাকা।

অবশেষে উপায় না পেয়ে রবিবার পুরুলিয়া সদর থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবু। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।