ক্রাইম ব্লক

বাঁদনায় রণক্ষেত্র বরাবাজার

বাঁদনা পরবে ধামসা বাজানো ও তা নিয়ে বচসার জেরে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল পুরুলিয়ার বরাবাজার। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। সোমবার বরাবাজার থানার তালট্যাড় গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বাঁদনায় রণক্ষেত্র বরাবাজার

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বাঁদনা পরবে ধামসা বাজানো ও তা নিয়ে বচসার জেরে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল পুরুলিয়ার বরাবাজার। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। সোমবার বরাবাজার থানার তালট্যাড় গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুই পক্ষের পাল্টা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় বৃহস্পতি মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরাবাজার থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।উৎসবের মরশুমে এমন হিংসাত্মক ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।