উৎসবের আলোয় শহর

পুরুলিয়ায় ছট মহা পার্বণে অর্ঘ্য নিবেদন করলেন সস্ত্রীক পুলিশ সুপার

পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন, " মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের দিক থেকে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট পরিষ্কার ও আলোর ব্যবস্থার পাশাপাশি সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পুরুলিয়ায় ছট মহা পার্বণে অর্ঘ্য নিবেদন করলেন সস্ত্রীক পুলিশ সুপার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ছট মহা পার্বণের চতুর্থ দিনে পুরুলিয়া সাহেব বাঁধে সস্ত্রীক পুলিশ সুপার ঊষাকালীন অর্ঘ্য নিবেদন করলেন। সূর্য মন্দির সংলগ্ন ছট ঘাটে উপস্থিত হয়ে সোমবার ভোরে পরিবারের সঙ্গে মহা পার্বণে পুজো দিলেন পুলিশ সুপার কুমার শানি রাজ নিজেও। এবছর জেলায় জেলায় ছট মহা পার্বণের উদযাপনে বেশ কিছু নির্দেশিকা ছিল রাজ্য সরকারের। দুর্গাপূজার সময় কলকাতার চোর বাগান মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি জেলায় ছট আয়োজনের দেখভালে একেকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়। পুরুলিয়ার দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। স্থানীয় সূর্য মন্দিরের ব্যবস্থাপনারও ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।


পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন, " মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের দিক থেকে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট পরিষ্কার ও আলোর ব্যবস্থার পাশাপাশি সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন ঘাটে যথেষ্ট ভিড় থাকলেও কোথাও কোনো যানজট বা বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ছট পুজো সম্পন্ন হয়েছে। পরিবারসহ এখানে পুজো দিতে এসে সাধারণ পুণ্যার্থীদের জন্য সূর্য মন্দির ছট পুজো কমিটির চমৎকার আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত।''