সাধারণ খবর শহর

অন্ডাল বিমানবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পুরুলিয়ার যুবকের মৃত্যু

অন্ডাল বিমানবন্দরের দিকে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার এক যুবক। মৃতের নাম চয়ন সাউ (৩৫)। রবিবার সকালে রঘুনাথপুর থানা এলাকার রাঙ্গামাটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
অন্ডাল বিমানবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পুরুলিয়ার যুবকের মৃত্যু

 


নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর

অন্ডাল বিমানবন্দরের দিকে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার এক যুবক। মৃতের নাম চয়ন সাউ (৩৫)। রবিবার সকালে রঘুনাথপুর থানা এলাকার রাঙ্গামাটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে চয়ন সাউ নিজের চার চাকার গাড়িতে করে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রঘুনাথপুর থানার রাঙ্গামাটি মোড়ের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ডাম্পারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় চার চাকার গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং চয়ন গুরুতর ভাবে জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চয়ন সাউকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।