উৎসবের আলোয় ব্লক

সাঁওতালডিতে ছটে সামিল রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরী

সোমবার সকালে সাঁওতালডি বিসিডাব্লিউ অঞ্চলে ছট পুজোর প্রাতঃকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি।
সাঁওতালডিতে ছটে সামিল রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরী

 


নিজস্ব প্রতিনিধি,সাঁওতালডি:

ভোরের আলো ফোটার আগেই উৎসবের আবহে মেতে উঠল সাঁওতালডি এলাকা। সোমবার সকালে  সাঁওতালডি বিসিডাব্লিউ অঞ্চলে ছট পুজোর প্রাতঃকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি। পুজো মণ্ডপ ও ঘাট চত্বরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সকাল সকাল পুজোর আয়োজনে যোগ দিয়ে বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের শুভেচ্ছা জানান। মণ্ডপে সাজানো প্যান্ডেল ও ফুলের মালায় ঘেরা পরিবেশে হাত জোড় করে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় বিধায়ককে। এ ছাড়া পুজো কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।