সাধারণ খবর ব্লক

আড়শায় এক বৃদ্ধের ঝু*লন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আড়শায় এক বৃদ্ধের ঝু*লন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 

 


নিজস্ব প্রতিনিধি, আড়শা: 

বাড়ি থেকে এক বৃদ্ধের  ঝুলন্ত দেহ উদ্ধার করল আড়শা থানার পুলিশ।শনিবার সকালে  আড়শা থানার হেঁটজাড়ি গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় , মৃতের নাম গণেশ পরামানিক (৫১)। 

জানা গিয়েছে,  বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধ। ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে সন্দেহ হয় পাড়ার বাসিন্দাদের। তার কোনো সাড়া শব্দ না মেলাই টালির ছাউনি সরিয়ে দেহটি উদ্ধার করা হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে আড়শা থানার পুলিশ।