ক্রাইম ব্লক

আলোর উৎসবে আলো চুরি বেগুনকোদরে, ২৪ ঘন্টাতেই কিনারা

কালীপূজার মণ্ডপ থেকে বিপুল পরিমাণ হ্যালোজেন লাইট চুরির ঘটনার কিনারায় ২৪ ঘণ্টার মধ্যেই সফল পুরুলিয়া জেলা পুলিশ। কোটশিলা থানার তৎপরতায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত আলোর সরঞ্জাম।
আলোর উৎসবে আলো চুরি বেগুনকোদরে, ২৪ ঘন্টাতেই কিনারা

 


নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

কালীপূজার মণ্ডপ থেকে বিপুল পরিমাণ হ্যালোজেন লাইট চুরির ঘটনার কিনারায় ২৪ ঘণ্টার মধ্যেই সফল পুরুলিয়া জেলা পুলিশ। কোটশিলা থানার তৎপরতায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত আলোর সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ তারিখ রাতে কোটশিলা থানার বেগুনকোদরের চক্রবর্তীপাড়া কালীমণ্ডপ ও পূজামণ্ডপ চত্বর থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বেশ কয়েকটি দামি হ্যালোজেন লাইট চুরি করে চম্পট দেয়। এই ঘটনায় পরদিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ কোটশিলা থানায়  একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নামে কোটশিলা থানার পুলিশের দল। ওই দিনই বেগুনকোদর এলাকার বাসিন্দা মিলন রুহিদাস নামের এক ব্যক্তিকে এই চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।

গত ১১  তারিখে ধৃত অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। আদালত  পুলিশ হেফাজতের নির্দেশ দিলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার উদ্ধার হয় চোরাই মাল।