সাধারণ খবর ব্লক

আড়শায় দু’দিন ধরে নিখোঁজ মহিলা, কী হলো তারপর?

আড়শায় দু’দিন ধরে নিখোঁজ মহিলা, কী হলো তারপর?

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

দু’দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে কুয়ো থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। ঘটনাটি  আড়শা থানার ভেলাইডি গ্রামে। মৃতার নাম আদরী মাঝি (৫১)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার সকালে বাড়ির কাছের একটি কুয়োয় তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রহস্যজনক এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।