ক্রাইম ব্লক

পুরুলিয়া পুলিশের জালে ২, ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামে ৮০ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত

গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তবর্তী একটি গ্রামীণ রাস্তায় চলল অভিযান। সেখান থেকে ৮০ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই দুটি বোলেরো পিকআপ ভ্যান আটক করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এই ঘটনায় দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুরুলিয়া পুলিশের জালে ২, ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামে ৮০ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তবর্তী একটি গ্রামীণ রাস্তায় চলল অভিযান। সেখান থেকে ৮০ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই দুটি বোলেরো পিকআপ ভ্যান আটক করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এই ঘটনায় দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় কয়লাসহ দুটি গাড়িকেই। সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ কয়লার কারবার আর কোথায় কোথায় চলছে,  কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।