সাধারণ খবর ব্লক

কেকই হলো কাল, গলায় আটকে মর্মান্তিক পরিণতি বলরামপুরে

কেক খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গলায় কেকের টুকরো আটকে মৃত্যু আট বছরের এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার তিলাই গ্রামে। মৃতের নাম দেবজিত সহিস।
কেকই হলো কাল, গলায় আটকে মর্মান্তিক পরিণতি বলরামপুরে

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :  

কেক খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গলায় কেকের টুকরো আটকে মৃত্যু  আট বছরের এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার তিলাই গ্রামে। মৃতের নাম দেবজিত সহিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গ্রামের একটি দোকান থেকে কেক কিনে খাচ্ছিল দেবজিত। সেই সময় কোনও ভাবে কেকের টুকরো তার গলায় আটকে যায়। শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে শিশুটি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কেরোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অভিযোগ, সেখানে কোনও চিকিৎসক ছিলেন না। পরে শিশুটিকে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আট বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ।