ক্রাইম ব্লক

বরাবাজারে অভিযান, ৫টি অবৈধ কাঠ চেরাই মিল সিল

বরাবাজারে অভিযান, ৫টি অবৈধ কাঠ চেরাই মিল সিল

 

নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:

বেআইনি করাতকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বন দফতর। মানবাজার ও বোরোর পর এবার বরাবাজারে অভিযান চালিয়ে ৫টি অবৈধ কাঠ চেরাই মিল সিল করে দেওয়া হয়েছে।

বন দফতরের কংসাবতী দক্ষিণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বরাবাজার সদরে ৩টি এবং সিন্দিরী ও তালটাড় গ্রামে ১টি করে মোট ৫টি মিল বন্ধ করা হয়েছে। এক মাস আগে মিল মালিকদের বৈধ নথিপত্র দেখানোর নোটিশ দেওয়া হলেও তারা তা দেখাতে ব্যর্থ হন। এরপরই অভিযান চালিয়ে মিলগুলো সিল করার পাশাপাশি প্রায় আড়াই কিউবিক মিটার চোরাই কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৫ অক্টোবর মানবাজারের দুটি রেঞ্জ মিলিয়ে আরও ১০টি বেআইনি মিল বন্ধ করেছিল দফতর।

প্রশাসনিক কড়াকড়ি এবং শীর্ষ বনকর্তাদের নির্দেশের পর জেলা জুড়ে অবৈধ কাঠ পাচার ও বেআইনি মিল রুখতে এই ধারাবাহিক অভিযান শুরু হয়েছে।