উৎসবের আলোয় ব্লক

ছটের ঊষাকালীন অর্ঘ্যে তুলিনের সুবর্ণরেখা ঘাটে বিধায়ক ও বিজেপি জেলা সভাপতি

ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে ঝালদা থানার সুবর্ণরেখা নদীর তীরে তুলিন ঘাটে পালিত হল পবিত্র ছট পুজো। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরে সোমবার ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে।
ছটের ঊষাকালীন অর্ঘ্যে তুলিনের সুবর্ণরেখা ঘাটে বিধায়ক ও বিজেপি জেলা সভাপতি

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে ঝালদা থানার  সুবর্ণরেখা নদীর তীরে তুলিন ঘাটে পালিত হল পবিত্র ছট পুজো। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরে সোমবার ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো এবং বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।

সোমবার ভোর থেকেই ছট ব্রতীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে তুলিন ঘাট চত্বর। রীতি মেনে সূর্যদেব ও ছটি মাতার আরাধনায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। ঘাট জুড়ে ছিল আলোর রোশনাই ও উৎসবের আমেজ।

এ দিন পুণ্যার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক এবং জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।