সাধারণ খবর ব্লক

জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনা ! চার চাকা গাড়ির ধাক্কায় মৃ*ত্যু মহিলার

আবারও ১৮ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। স্কুটি নিয়ে যাওয়ার সময় চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা থানার আমচুড়িয়া রেল গেটের সামনে।
জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনা ! চার চাকা গাড়ির ধাক্কায় মৃ*ত্যু মহিলার

 

নিজস্ব প্রতিনিধি, টামনা:

আবারও ১৮ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। স্কুটি নিয়ে যাওয়ার সময় চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা থানার আমচুড়িয়া রেল গেটের সামনে। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা বাউরী (৪৫)। তার বাড়ি আমচুড়িয়া গ্রামেই।
জানা গিয়েছে, স্কুটি নিয়ে যাচ্ছিলেন টুম্পা। সে সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারে। 
দ্রুত তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।