ক্রাইম ব্লক

যাত্রা দেখতে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষণ! অভিযোগ, কাশিপুরে আটক চার

যাত্রা দেখতে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষণ! অভিযোগ, কাশিপুরে আটক চার

 

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

গ্রামে যাত্রাপালা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক ১৭ বছরের কিশোরী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুর থানার এক গ্রামে। এই ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এক গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। পরিচিত এক ব্যক্তির আমন্ত্রণে সেখানে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে সুযোগ বুঝে ছয় যুবক তাকে টেনে নিয়ে যায় গ্রামেরই একটি নির্জন জায়গায়। সেখানে তার উপর চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানায় কিশোরী। সোমবার তার বাবা কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। চার অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।