উৎসবের আলোয় ব্লক

আদ্রা সূর্য মন্দিরে রঘুনাথপুরর বিধায়ক মামণি বাউরি

ছট উপলক্ষে মন্দিরে উপস্থিত হন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি। স্থানীয় সূত্রে খবর, মন্দিরে পৌঁছে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছটপুজোর শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন।
আদ্রা সূর্য মন্দিরে রঘুনাথপুরর বিধায়ক মামণি বাউরি

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

সোমবার ছটপুজোর পুণ্যলগ্নে রঘুনাথপুর বিধানসভা এলাকার আদ্রা সূর্য মন্দিরে ভক্তদের ঢল নামে। সকাল থেকেই মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা ভরে ওঠে পুণ্যার্থীদের ভিড়ে। এই উপলক্ষে মন্দিরে উপস্থিত হন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি।
স্থানীয় সূত্রে খবর, মন্দিরে পৌঁছে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি  পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছটপুজোর শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। উৎসবের আবহে ভক্তদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। 
এ দিন পুণ্যার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তায় তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, সে দিকেও নজর রাখা হয় প্রশাসনের তরফে।