নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলা শুরু হল পুঞ্চা ব্লকের নপাড়ায়। সোমবার এই উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু।
এ দিন অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উৎসব ও মেলার উদ্বোধন করলেন বিধায়ক । পরে মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য, স্থানীয় বিশিষ্টজন ও এলাকার বাসিন্দারা। মঞ্চ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের সম্প্রীতি ও মিলনের বার্তা তুলে ধরেন বিধায়ক।
নপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজো ও মিলন মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। সাংস্কৃতিক মঞ্চে গান ও বাদ্যযন্ত্রের আসরের পাশাপাশি মেলায় দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।